জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নাটোরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি

নাটোরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বাদ আসর আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য বেগম সুফিয়া হক, কাজী শাহ আলম, হাবিবুর রহমান হেলাল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, রফিকুল ইসলামসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি। বিশেষ করে দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাজনীতির বাইরে থেকেও তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন।

বক্তারা আরও বলেন, আরাফাত রহমান কোকোর অকালমৃত্যু পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়। তাঁর জন্মদিনে তাঁর জীবনের ভালো কাজগুলো স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নাটোরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বাদ আসর আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য বেগম সুফিয়া হক, কাজী শাহ আলম, হাবিবুর রহমান হেলাল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, রফিকুল ইসলামসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি। বিশেষ করে দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাজনীতির বাইরে থেকেও তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন।

বক্তারা আরও বলেন, আরাফাত রহমান কোকোর অকালমৃত্যু পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়। তাঁর জন্মদিনে তাঁর জীবনের ভালো কাজগুলো স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত