জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে বিধবাকে উচ্ছেদে মারধর ও বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বসতভিটা থেকে এক বিধবাকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের জের ধরে আবারো মারধর, ঘরবাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

গত রোববার (৯ আগস্ট) উপজেলার পাঁচুপুর ইউনিয়নের নবাবেরতাম্বু  গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী বিধবা বিউটি বিবি (৪০) কে উদ্ধার করে আসামিদের সাবধান করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত জহুরুল ইসলামের স্ত্রী। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি হলেন  একই গ্রামের মো. মোসলেম উদ্দিন (৫০), মো.মনিরুল ইসলাম(৩৫),মোছা.মুঞ্জুয়ারা(৬৫),মো.নাহিদ (২৫),নাছিমা বিবি(৪৫)।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে দুই সন্তানকে নিয়ে স্বামীর পৈতৃক বসতভিটাতে বসবাস করে আসছেন বিউটি বিবি। তবে ওই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে তার শাশুড়ী, স্বামীর ভাই ও ভাতিজারা বিভিন্নভাবে অত্যাচার, মারধর এবং জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

 ইতোমধ্যে তারা স্বামীর রেখে যাওয়া সম্পত্তির একটি অংশ দখলও করে নিয়েছেন। প্রতিকার চেয়ে ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি। প্রতিনিয়ত তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। 

রোববার বিকেল ৪ টার দিকে ভুক্তভোগী বিউটি বিবির সাথে কথা বলার এক পর্যায়ে তর্কে জড়িয়ে পড়ে শাশুড়ী। এরপর অকর্থ ভাষায়  গালিগালাজ করে এবং মারধর করে, আগুনে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

পরে রাত আনুমানিক ১১ টায় প্রতিবেশীর চিৎকার চেচামেচি ও ডাকাডাকিতে ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখি আমার রান্না ঘর আগুন দিয়ে আসামিরা দাঁড়িয়ে রয়েছে। কি কারণে আগুন দেওয়া হয়েছে বললে আমাকে মারপিটের জন্য এগিয়ে এলে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। তবে এ বিষয়ে অভিযুক্ত মো.মোসলেম উদ্দিন বলেন এ রকম কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুব আলম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে তবে আজ ১১ আগষ্ট বিকেলে ভুক্তভোগী বিউটি বিবি একটি লিখিত অভিযোগ দিয়েছে  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে বিধবাকে উচ্ছেদে মারধর ও বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত