নওগাঁর পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সম্মানিত সদস্য তৌফিকুর রহমান ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ তৌফিক শাহ এর সভাপতিত্বে উক্ত সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, ঝরে পড়া রোধ এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
তিনি পোরশা উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস দেন।
সভায় বক্তারা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শেষে শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন