জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁ সীমান্তে ইয়াবার চালান, জব্দ ৩০০ ট্যাবলেট

ছবি: প্রতিনিধি

নওগাঁর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দোয়ারপাল মাঠ এলাকায় অভিযান চালায়।

 এ সময় সীমান্তের নির্জন স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। পরে প্যাকেটের ভেতর থেকে ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় মাদকদ্রব্যের কোনো মালিক বা পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, জব্দ করা ইয়াবা ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং অন্যান্য ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নওগাঁ সীমান্তে ইয়াবার চালান, জব্দ ৩০০ ট্যাবলেট

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দোয়ারপাল মাঠ এলাকায় অভিযান চালায়।

 এ সময় সীমান্তের নির্জন স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। পরে প্যাকেটের ভেতর থেকে ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় মাদকদ্রব্যের কোনো মালিক বা পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, জব্দ করা ইয়াবা ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং অন্যান্য ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত