জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে ৩২ কেজির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার,আটক এক

ছবি: প্রতিনিধি

দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ৩২ লাখ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটের দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল চাতরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা মূর্তিটির ওজন ৩২ কেজি ১৫০ গ্রাম। এ ঘটনায় আটক মো. পারভেজ মন্ডল চাতরাপাড়া গ্রামের মৃত লবানা মন্ডলের ছেলে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা মূর্তিটি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ কি না, তা যাচাই করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে। পরে তারা মূর্তিটিকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেন।

উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার টাকা। তবে এর প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রকৃত মূল্য অপরিমেয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন যা ১৯৭৬ সালে সংশোধিত হয়েছে, অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ সংরক্ষণ ও সুরক্ষার দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

আটক পারভেজ মন্ডলকে উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্রসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দিনাজপুরে ৩২ কেজির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার,আটক এক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত