জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ছবি: ফাইল

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (১০ আগস্ট) সকালে বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. তারিকুল শেখের একমাত্র ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, সকালে ফারদিন তার বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সে সময় শিশুটির মা রান্নাঘরে সকালের নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিলেন। ঘুম থেকে উঠে শিশুটি ঘরের মেঝেতে খেলছিল। 

এক পর্যায়ে একটি মাল্টিপ্লাগের সকেটে হাতের আঙুল ঢুকিয়ে দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায় । 

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ফারদিনকে মৃত ঘোষণা করেন। 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজুল জান্নাত সুমন বলেন, সকাল ৮টার দিকে শিশুটিকে তার পরিবারের লোকজন নিয়ে আসেন। হাসপাতালে এ ধরনের চিকিৎসা সেবার পর্যাপ্ত সাপোর্ট না থাকায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে শিশুটির মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (১০ আগস্ট) সকালে বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. তারিকুল শেখের একমাত্র ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, সকালে ফারদিন তার বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সে সময় শিশুটির মা রান্নাঘরে সকালের নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিলেন। ঘুম থেকে উঠে শিশুটি ঘরের মেঝেতে খেলছিল। 

এক পর্যায়ে একটি মাল্টিপ্লাগের সকেটে হাতের আঙুল ঢুকিয়ে দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায় । 

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ফারদিনকে মৃত ঘোষণা করেন। 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজুল জান্নাত সুমন বলেন, সকাল ৮টার দিকে শিশুটিকে তার পরিবারের লোকজন নিয়ে আসেন। হাসপাতালে এ ধরনের চিকিৎসা সেবার পর্যাপ্ত সাপোর্ট না থাকায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে শিশুটির মৃত্যু হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত