জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি: প্রতিনিধি

স্মৃতিতে অমলিন ৩৬ জুলাই কর্মসূচি বাস্তবায়ন কমিটি' বগুড়ার আয়োজনে  দুপচাঁচিয়ায় জুলাই যোদ্ধা শহীদ আবু রায়হান রাহিমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 এ উপলক্ষে ৯ আগস্ট রোববার সন্ধ্যায়  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানটি শুরু হয়। 

এরপর আন্দোলনে সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। 

আয়োজক কমিটির আহ্বায়ক সাকিব খানের সভাপতিত্ব ও ভয়েস অফ জুলাই মুখপাত্র কাউছার আহমেদ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়ে আমরা তা বাস্তবায়ন করতে চাই। 

যে রক্তের বিনিময়ে আমরা আজ স্বৈরাচার মুক্ত হয়েছি, বাক-স্বাধীনতা পেয়েছি, সে রক্ত আমরা সবসময় স্মরণে রাখতে চাই।দুপচাঁচিয়ায় ২জন শহীদের নামে ২টি প্রতিষ্ঠানের নামকরণ করতে চাই।' মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ প্রামানিক। 

তিনি জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকুরির দাবী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের বলেন, অন্যান্য উপজেলার তুলনায় দুপচাঁচিয়ার মানুষ জন একটু বেশিই সংগ্রামী। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজমিলুর রহমান। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারের দুঃখ বেদনার কথা বর্ণনা করেন শহীদ আবু রায়হান রাহিমের গর্ভধারিণী মা রওশন আরা বেগম, ও শহীদ মনিরুল ইসলাম মনিরের গর্বিত পিতা  শামছুল হক। 

স্বাগত বক্তব্য দেন 'স্মৃতিতে অমলিন ৩৬ জুলাই কর্মসূচি বাস্তবায়ন কমিটির' বগুড়া জেলা সদস্য সচিব আজিম উদ্দিন। আরও বক্তব্য দেন দুপচাঁচিয়া পৌরসভা সাবেক মেয়র  জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড.সাইফুর রহমান, শহীদ স্যোসাইটি পরিবারের চেয়ারম্যান উজ্জ্বল হোসেন, যুবদল নেতা আশরাফুল আলম, নাঈম কবিরাজ, 'আমরা জুলাই যোদ্ধা' দুপচাঁচিয়া উপজেলা শাখার আহ্বায়ক কাজী ইলিয়াস কল্লোল, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শহীদ পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে জুলাই আন্দোলনে শহীদ আবু রায়হান রাহিম সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন মডেল মসজিদের খতিব মাওঃ জুবায়ের আহমেদ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত