জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ঘোড়াঘাটের রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে

ছবি: প্রতিনিধি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আবারও সাফল্যের শীর্ষে অবস্থান করেছে রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন। জিপিএ-৫ অর্জন ও শতভাগ পাসের হারে টানা ২য়বারের মতো উপজেলা পর্যায়ে সেরা হয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন থেকে মোট ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর মোট ১ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৩০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। উপজেলায় মোট পাসের হার ৫৩ দশমিক ৯৩ শতাংশ।

উপজেলায় জিপিএ-৫ দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নুরজাহানপুর অব সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭৯ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ২০ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭০ দশমিক ৫৪ শতাংশ। পাশের হারের দিক দিয়ে ২য় অব¯’ানে রয়েছে বলাহার উ”চ বিদ্যালয়। 

এদিকে, ২০২৫ সালে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জন করেছিল রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন। গত বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। এর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ওই বছরও বিদ্যালয়টির পাসের হার ছিল ১০০ শতাংশ, যেখানে উপজেলার সামগ্রিক পাসের হার ছিল ৬০ দশমিক ৭৩ শতাংশ।

পরপর দুই বছর এসএসসি পরীক্ষায় এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ধারাবাহিক এই সাফল্যকে উপজেলার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশি¬ষ্টরা। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটের রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনে জিপিএ-৫ ও পাসের হারে শীর্ষে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত