এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।
সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশের পর জেলার বিভিন্ন স্থানে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের মাঝে মিষ্টি বিতরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। এ ব্যাপারে
ছাত্র শিবিরের জেলা সভাপতি মোশারফ হোসেন জানান ছাত্র শিবির সবসময় মেধাবীদের মুল্যায়ন করে। তাদের মেধা যাতে ভালো জায়গায় প্রয়োগ করে এ প্রচেষ্টা ছাত্র শিবিরের। সেই জন্য তৎক্ষনাৎ আমরা মেধাবীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছি।
কুড়িগ্রাম শহর জামায়াতের সেক্রেটারি সরদার তাজুল ইসলাম জানান ছাত্র শিবিরের এটা ভালো উদ্দ্যেগ তারা তৎক্ষনাৎ মেধাবীদের মুল্যায়ন করে। মেধাবী শিক্ষার্থীরা জানান ছাত্র শিবিরের তৎক্ষনাৎ এ রকম ফুলেল শুভেচ্ছা আমাদেরকে অনুপ্রেরণা জোগায় । আমরা মন থেকে ছাত্র শিবিরের এরকম কাজকে ভালবাসি।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন