জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামে গত সাতদিনে অর্ধ কোটি টাকার বেশি অবৈধ মালামাল জব্দ

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত সাত দিনে ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কাফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসব ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত দুই আসামিকেও আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের বিভিন্ন এলাকায় গত সাত দিনে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গবাদিপশু, কসমেটিকসসহ চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্টদের আটক করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে গত সাতদিনে অর্ধ কোটি টাকার বেশি অবৈধ মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম জেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত সাত দিনে ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কাফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসব ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত দুই আসামিকেও আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের বিভিন্ন এলাকায় গত সাত দিনে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গবাদিপশু, কসমেটিকসসহ চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্টদের আটক করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত