জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আমতলীতে ছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

বরগুনার আমতলী সরকারি একে হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ইমনের বস্তাবন্দি লাশ উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুর বুনিয়া স্লুইজ গেট এলাকা থেকে গত ২৯ জুলাই বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময়ে লাশের পরিচয় পাওয়া না গেলেও আমতলী থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় লাশের পরিচয় সনাক্ত করা হয়। পনেরো বছরের নিহত ছাত্রের নাম জাবেদ ইমন। সে আমতলী সরকারি একে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

ইমন উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। গত বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করার পর বিষয়টি জানাজানি হলে ইমনের পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

ইমন হত্যার প্রতিবাদে আমতলী সরকারি একে হাই স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রীরা আজ ৯ই আগস্ট রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আমতলী পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। তারা নিহত ইমন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসেন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনাটি তালতলী থানার নিদ্রা ছকিনার নৌ পুলিশ ও আমতলী থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে। তিনি জানান হত্যাকারীরদ যেই হোক অচিরেই তাদের খুঁজে বের করা হবে। 

নিদ্রা ছকিনা  নৌ পুলিশের ইন্সপেক্টর সাগর ভদ্র জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ। মাত্র ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। এখন ইমন হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার অপেক্ষায় পরিবার ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আমতলীতে ছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত