জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কয়েক বোতল  অবৈধ মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে সদর মডেল থানার এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের নবীনগর এলাকায় একটি চলন্ত মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলে থাকা দুজনের শরীরে তল্লাশী চালিয়ে  ৫ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদ উদ্ধার সহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দল কাদিরের ছেলে মাদকসেবী ও দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার সুনামগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন লিটন(৪০) ও শহরের ষোলঘর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে আমীর হোসেন(৫০)। 

আটককৃতদের মধ্য মোশারফ হোসেন লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়ে মাদক সেবক ও বিক্রি করে আসছিলেন বলে একাধিক সূএে জানা যায়।  আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ ব্যাপার আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  রতন শেখ পিপিএম মদসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কয়েক বোতল  অবৈধ মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে সদর মডেল থানার এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের নবীনগর এলাকায় একটি চলন্ত মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলে থাকা দুজনের শরীরে তল্লাশী চালিয়ে  ৫ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদ উদ্ধার সহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দল কাদিরের ছেলে মাদকসেবী ও দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার সুনামগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন লিটন(৪০) ও শহরের ষোলঘর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে আমীর হোসেন(৫০)। 

আটককৃতদের মধ্য মোশারফ হোসেন লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়ে মাদক সেবক ও বিক্রি করে আসছিলেন বলে একাধিক সূএে জানা যায়।  আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ ব্যাপার আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  রতন শেখ পিপিএম মদসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।  

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত