জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় ‘প্রবাসবন্ধু ফোরাম’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলার মারকাজ মোড় সংলগ্ন ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

​রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের অ্যাকাউন্টস কর্মকর্তা ফয়সাল মিয়া।

​সভায় বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক হারুনূর রশিদ, সদস্য আয়াত আলী, সেলিম মিয়া ও আলী হোসেন। এছাড়াও বক্তব্য দেন প্রত্যাশা-২ প্রকল্পের সেক্টর স্পেশালিস্ট হাসান মুসান্নাহ সজীব এবং প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নূপুর।

​সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মরত অভিবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদেশফেরতদের দ্রুত পুনরেকত্রীকরণে প্রবাসবন্ধু ফোরামের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বক্তারা স্থানীয় পর্যায়ে বিদেশফেরত ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে চিহ্নিত করে জরুরি সহায়তা প্রদান এবং তাঁদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

​একই সঙ্গে ফোরামের মাঠপর্যায়ের নানা কার্যক্রম আরও জোরদার করা, ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং বিদেশে যেতে ইচ্ছুক নতুন কর্মীদের সঠিক তথ্য দিয়ে সচেতন করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় ‘প্রবাসবন্ধু ফোরাম’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলার মারকাজ মোড় সংলগ্ন ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

​রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের অ্যাকাউন্টস কর্মকর্তা ফয়সাল মিয়া।

​সভায় বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক হারুনূর রশিদ, সদস্য আয়াত আলী, সেলিম মিয়া ও আলী হোসেন। এছাড়াও বক্তব্য দেন প্রত্যাশা-২ প্রকল্পের সেক্টর স্পেশালিস্ট হাসান মুসান্নাহ সজীব এবং প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নূপুর।

​সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মরত অভিবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদেশফেরতদের দ্রুত পুনরেকত্রীকরণে প্রবাসবন্ধু ফোরামের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বক্তারা স্থানীয় পর্যায়ে বিদেশফেরত ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে চিহ্নিত করে জরুরি সহায়তা প্রদান এবং তাঁদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

​একই সঙ্গে ফোরামের মাঠপর্যায়ের নানা কার্যক্রম আরও জোরদার করা, ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং বিদেশে যেতে ইচ্ছুক নতুন কর্মীদের সঠিক তথ্য দিয়ে সচেতন করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত