জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পোরশায় বিজিবির উদ্যোগে প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার উদ্বোধন

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে ১৬ বিজিবির উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট)১০টায় উপজেলার আইহাই ইউপি পরিষদ হল রুম -এ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ৪ সপ্তাহব্যাপীএ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে  নওগাঁ ব্যাটেলিয়ন ১৬বিজিবির সি ও অফিসার আরিফুল ইসলাম মাসুম ও বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণ নিতে আগ্রহী ব্যাক্তিবগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকার বেকার যুবক-যুবতী ও আগ্রহী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণ কেন্দ্রের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন কারিগরি ও কর্মমুখী বিষয়ে দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি কারিগরি ও বাস্তবমুখী দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের সফলতা কামনা করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পোরশায় বিজিবির উদ্যোগে প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে ১৬ বিজিবির উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট)১০টায় উপজেলার আইহাই ইউপি পরিষদ হল রুম -এ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ৪ সপ্তাহব্যাপীএ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে  নওগাঁ ব্যাটেলিয়ন ১৬বিজিবির সি ও অফিসার আরিফুল ইসলাম মাসুম ও বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণ নিতে আগ্রহী ব্যাক্তিবগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকার বেকার যুবক-যুবতী ও আগ্রহী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণ কেন্দ্রের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন কারিগরি ও কর্মমুখী বিষয়ে দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি কারিগরি ও বাস্তবমুখী দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের সফলতা কামনা করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত