জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সীমান্তে ২৯ বিজিবির সাঁড়াশি অভিযান,প্রায় ২ লাখ টাকার মাদক আটক

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের সীমান্তে মাদকের বিরুদ্ধে একদিনেই পৃথক তিনটি অভিযান চালিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

রোববার (৯ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি, তপসী স্থায়ী পোস্ট ও বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক এসব অভিযান পরিচালনা করেন।

রোববার দুপুরে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অভিযানে ১ হাজার ৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশি মদ আটক করা হয়েছে। এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৬২০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি মালামালের প্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে ফুলবাড়ী ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় পৃথক তিনটি অভিযানে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে ২৯ বিজিবির সাঁড়াশি অভিযান,প্রায় ২ লাখ টাকার মাদক আটক

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের সীমান্তে মাদকের বিরুদ্ধে একদিনেই পৃথক তিনটি অভিযান চালিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

রোববার (৯ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি, তপসী স্থায়ী পোস্ট ও বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক এসব অভিযান পরিচালনা করেন।

রোববার দুপুরে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অভিযানে ১ হাজার ৯৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশি মদ আটক করা হয়েছে। এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৬২০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি মালামালের প্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে ফুলবাড়ী ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় পৃথক তিনটি অভিযানে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত