জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছে বিএনপি

ছবি: প্রতিনিধি

যারা গত ১৭ বছর হাতে হাত রেখে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গনতন্ত্রের জন্য লড়াই করছে তাদের মূল্যায়ন করছে বিএনপি নিজ এলাকায় সফরে এসে এই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি।

০৭ আগস্ট সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।এসময় তিনি আরো বলেন এই বিএনপিতে কোন দূর্ণীতিবাজের স্থান নেই।আপনারা আমার কোন কর্মী ভুল করলেও তার বিরুদ্ধে লিখবেন। বিএনপি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে।

এটিএম আব্দুল বারী ড্যানি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হওয়ার পর নেত্রকোনায় প্রথম সফর করেছেন। সফরে জনতার ড্যানি জনতার কাছে এই বার্তাই যেন দেখা গেছে দিনব্যাপী। শত শত নেতাকর্মী  গিয়ে দেখা করেন এই নেতার সাথে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান দুপুরে নিজ জেলা নেত্রকোনা এসে পৌঁছান। এরপরই অপেক্ষারত নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের পর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে  জুমার নামাজ আদায় করেন।নামাজ শেষে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আব্দুল মান্নান তালুকদারের সহধর্মিণীর জানাজার নামাজে অংশগ্রহণ করেন।

জানাজার নামাজ শেষে  তিনি মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) মাজার শরীফ জিয়ারত করেন এবং নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম ওয়ারেস উদ্দিন ফারাসের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

বিকালের দিকে নিজ জন্মস্থান বারহাট্টা উপজেলায় আসেন তিনি।বারহাট্টা ফয়ার সার্ভিস মোড়ে বারহাট্টা উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও ওলামা দলের নেতাকর্মীরা উনার সাথে সাক্ষাৎ করেন।পরবর্তীতে তিনি নিজ গ্রামে গিয়ে বাবা ও মায়েরর কবর জিয়ারত করেন।

মা বাবার কবর জিয়ারতের পর তিনি একজন দলীয় কর্মী কে দেখতে যান বারহাট্টা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পাশাপাশি  চরম অবহেলিত  বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

উপজেলার ২ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা ক্ষেত্র এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জনিত নানা ত্রুটি সরেজমিনে তিনি  পরিদর্শনের পর তাৎক্ষণিক আউটসোর্সিং এর একটা সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।

২ লক্ষ গরীব অসহায় মানুষদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যাতে সব রকমের  চিকিৎসা সেবা নিতে পারে সেই রকম পরিবেশ তৈরিতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছে বিএনপি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত