জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

শনিবার ৮ ই আগস্ট বগুড়ার কাহালুতে ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রবিউল প্রাং (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের জোকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জোকারপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম  এর নিজ দখলীয় ইটের দেয়াল ও টিনের চালাযুক্ত পশ্চিম দুয়ারী শয়নকক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রবিউলের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম জোকারপাড়া গ্রামের মো. রেজাউল ইসলাম  এর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে রবিউল ইসলাম এর বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

শনিবার ৮ ই আগস্ট বগুড়ার কাহালুতে ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রবিউল প্রাং (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের জোকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জোকারপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম  এর নিজ দখলীয় ইটের দেয়াল ও টিনের চালাযুক্ত পশ্চিম দুয়ারী শয়নকক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রবিউলের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম জোকারপাড়া গ্রামের মো. রেজাউল ইসলাম  এর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে রবিউল ইসলাম এর বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত