জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাঘাটা উন্নয়ন সংস্থার রক্তদাতাদের সম্মাননার ব্যতিক্রমী আয়োজন

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় সামাজিক ও মানবিক সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন মাদ্রাসা ও ক্লাবের মাঝে ফুটবল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ আগস্ট) সন্ধ্যায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজার লিমিটেড-এর চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন। তিনি বলেন, সমাজের উন্নয়নে তরুণদের মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সময়ের দাবি। রক্তদান যেমন একটি মহৎ মানবিক কাজ, তেমনি খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাঘাটা উন্নয়ন সংস্থার এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সাইদুর রহমান, আনোয়ার হোসেন রানা, আফতাব হোসেন ও সিরাজুল ইসলাম, ফারহানা রহমান মিষ্টি। 

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সুলতান হোসেন,  শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আনছারুজ্জামান রেজওয়ান, নারী ও শিশু বিষয়ক সম্পাদকিকা শারমিন আক্তারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ রক্তদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন মাদ্রাসা ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের মাঝে ফুটবল বিতরণ করা হয়, যাতে তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করা যায়।

অনুষ্ঠানের শেষে সাঘাটা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সমাজের কল্যাণে রক্তদান, শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপস্থিত অতিথিরাও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাঘাটা উন্নয়ন সংস্থার রক্তদাতাদের সম্মাননার ব্যতিক্রমী আয়োজন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত