জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

ছবি: প্রতিনিধি

 ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩০ ঘটিকায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়ের সভাপতিত্বে সড়ক পথে অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং চাঁদাবাজিমুক্ত নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

তিনি স্পষ্টভাবে বলেন, সড়ক পথে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি, হয়রানি কিংবা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরো বলেন, রোগীবাহী অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা মানবিক ও নৈতিক দায়িত্ব। 

কোনো ব্যক্তি বা গোষ্ঠী অ্যাম্বুলেন্সের গতিরোধ, চাঁদাবাজি কিংবা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। 

এ সময় উপস্থিত পরিবহন বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সড়ক পথে চাঁদাবাজি প্রতিরোধে জেলা পুলিশের চলমান উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

 ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩০ ঘটিকায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়ের সভাপতিত্বে সড়ক পথে অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং চাঁদাবাজিমুক্ত নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

তিনি স্পষ্টভাবে বলেন, সড়ক পথে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি, হয়রানি কিংবা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরো বলেন, রোগীবাহী অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা মানবিক ও নৈতিক দায়িত্ব। 

কোনো ব্যক্তি বা গোষ্ঠী অ্যাম্বুলেন্সের গতিরোধ, চাঁদাবাজি কিংবা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। 

এ সময় উপস্থিত পরিবহন বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সড়ক পথে চাঁদাবাজি প্রতিরোধে জেলা পুলিশের চলমান উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত