নওগাঁর মহাদেবপুর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি অফিসারের কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা (বাবুল), সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
সভায় উপজেলার কৃষি খাতে সার ও বীজের সরবরাহ, সুষ্ঠু বিতরণ, কৃষকদের প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং চলমান কৃষি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, মনিটরিং কমিটির সদস্য এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন