জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

লালপুরের কদিমচিলান ইউপি নির্বাচনে ভোটারদের আস্থার প্রতীক মাসুদ রানা

ছবি: প্রতিনিধি

লালপুর ১০ নং কদিমচিলান আসন্ন ইউনিয়ন  পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরুণ, শিক্ষিত ও জনগণের আস্থাভাজন  মাসুদ রানা মজনু পাটোয়ারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় অব্যাহত রেখে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি ।

এ সময় তিনি স্থানীয়দের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন।স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মজনু পাটোয়ারীকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহও লক্ষ্য করা যাচ্ছে বলে তারা জানান।

ভবানীপুর গ্রামের কৃষক আকছেদ আলী বলেন, “অল্প বয়সেই মজনু পাটোয়ারী নেতৃত্বের গুণাবলি দেখিয়েছেন। মানুষের প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। 

তাই অনেকেই তার ওপর আস্থা রাখছেন। সাধারণ ভোটাররা বলেন,আমরা একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব চেয়ারম্যান চাই। মজনু পাটোয়ারী সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে মনে করি।গোধরা গ্রামের রবিউল করিম বলেন  দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে আছেন।

এ কারণে ইউনিয়নের অনেক ভোটারের কাছে তিনি একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।মাসুদ রানা মজনু পাটোয়ারী বলেন, কদিমচিলান ইউনিয়নের মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। 

শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও যুবকদের কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করব। সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ইউনিয়ন পরিষদকে জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চেয়ারম্যান হতে চাই না। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই।

তবে নির্বাচন নিয়ে ভোটারদের এই মূল্যায়ন তাদের নিজস্ব মতামত। চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররাই দেবেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

লালপুরের কদিমচিলান ইউপি নির্বাচনে ভোটারদের আস্থার প্রতীক মাসুদ রানা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত