জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমান, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমান, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত