‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক প্রশাসক আল-মামুন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান,এনসিপির সিনিয়র যুগ্ন সদস্য সচিব ওমর আলী বাবু সহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের অবদান নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”
শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে গাছের চারা বিতরণ করা হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন