জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ পরিবারকে ছাগল বিতরণ

ছবি: প্রতিনিধি

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে পুনরায় ছাগল বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ বাস্তবায়নে এসব বিতরণ করা হয়।

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রানিসম্পদের ভেটেরিনারি সার্জন ডা. রাজিয়া সুলতানা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রুহুল আমিন, ফিল্ড ফ্যাসিলেটেটর শুভ চন্দ্র ও বৈশাখি কুজুর প্রমুখ।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের কোয়ারেন্টাইন সময়কালে মারা যাওয়া ছাগলগুলোর জায়গায় এসব ছাগল দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ৭৫টি পরিবারের মাঝে ৮৫টি ছাগল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ পরিবারকে ছাগল বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে পুনরায় ছাগল বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ বাস্তবায়নে এসব বিতরণ করা হয়।

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রানিসম্পদের ভেটেরিনারি সার্জন ডা. রাজিয়া সুলতানা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রুহুল আমিন, ফিল্ড ফ্যাসিলেটেটর শুভ চন্দ্র ও বৈশাখি কুজুর প্রমুখ।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের কোয়ারেন্টাইন সময়কালে মারা যাওয়া ছাগলগুলোর জায়গায় এসব ছাগল দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ৭৫টি পরিবারের মাঝে ৮৫টি ছাগল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত