জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জয়নাল আবেদীন

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও এলাকায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। অলিতে-গলিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। 

এরই মধ্যে ৪নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে কাঁঠালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন-এর নাম।

দীর্ঘ প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে মো. জয়নাল আবেদীন এলাকার অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিক বিভিন্ন উদ্যোগ এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত ও সম্মানিত একটি নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোনো স্বার্থের কথা না ভেবে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. জয়নাল আবেদীন। নির্বাচিত হলে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন বলে জানিয়েছেন।

এদিকে সম্ভাব্য এই প্রার্থিতাকে কেন্দ্র করে ইতোমধ্যে সদর ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জয়নাল আবেদীন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও এলাকায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। অলিতে-গলিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। 

এরই মধ্যে ৪নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে কাঁঠালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন-এর নাম।

দীর্ঘ প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে মো. জয়নাল আবেদীন এলাকার অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিক বিভিন্ন উদ্যোগ এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত ও সম্মানিত একটি নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোনো স্বার্থের কথা না ভেবে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে দাঁড়ানোই তার অন্যতম বৈশিষ্ট্য।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. জয়নাল আবেদীন। নির্বাচিত হলে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন বলে জানিয়েছেন।

এদিকে সম্ভাব্য এই প্রার্থিতাকে কেন্দ্র করে ইতোমধ্যে সদর ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তার প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়েছেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত