জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ী ২৯ বিজিবির তৎপরতায় ৬ লাখ ১১ হাজার টাকার মাদক জব্দ

ছবি: প্রতিনিধি

দিনাজপুর সীমান্তে পৃথক চারটি অভিযানে প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৫ হাজার ৪০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ফুলবাড়ী ২৯ বিজিবির তৎপরতায় ৬ লাখ ১১ হাজার টাকার মাদক জব্দ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুর সীমান্তে পৃথক চারটি অভিযানে প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৫ হাজার ৪০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত