জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি বন্দরে থেমে গেল দুই দেশের বাণিজ্য

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বুধবার (৫ আগস্ট) দিনভর বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এদিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে যথারীতি ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি বন্দরে থেমে গেল দুই দেশের বাণিজ্য

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বুধবার (৫ আগস্ট) দিনভর বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এদিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে যথারীতি ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত