বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলতাফ হোসেন (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলতাফ হোসেন আদমদীঘি উপজেলার মালশন কফিলপাড়া গ্রামের মৃত রফিক প্রামানিকের ছেলে।
পুলিশ জানা যায়, আদমদীঘির মালশন কফিলপাড়ায় আরতাফ হোসেন নামের ওই মাদক কারবারি তার বাড়ি থেকে মাদক বেচাকেনা করছে। এমন সংবাদের ভিক্তিতে গত সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালিয়ে বিক্রি কালে তার হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে থানায় নিয়মিত মামলারুজু করে পরদিন গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন