জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

এমপির হাতে পাঠ, মুগ্ধ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবি: প্রতিনিধি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান (অ্যাকাউন্টিং) বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী এক শিক্ষণীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অতিথি শিক্ষক (গেস্ট লেকচারার) হিসেবে বিশেষ ক্লাস নিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ও বিশিষ্ট শিক্ষাবিদ ফজলে হুদা বাবুল। 

মঙ্গলবার দুপুরে  বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়।

রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনে একজন সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, শিক্ষাবিদ এবং বিভিন্ন বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী ফজলে হুদা বাবুল বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের সামনে হিসাববিজ্ঞান, পেশাগত দক্ষতা এবং কর্মজীবনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং বর্তমানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়েও অতিথি শিক্ষক হিসেবে পাঠদান করেছেন তিনি।

তার প্রাণবন্ত উপস্থাপনা, বাস্তব অভিজ্ঞতাভিত্তিক আলোচনা এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় পুরো ক্লাসজুড়ে সৃষ্টি করে ভিন্নমাত্রার এক শিক্ষার পরিবেশ। করপোরেট ও একাডেমিক দুই অঙ্গনের সমৃদ্ধ অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্বকে কাছ থেকে পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।

ক্লাস শেষে শিক্ষার্থী মরিয়ম বলেন, হিসাববিজ্ঞান বিষয়টি অনেকের কাছেই জটিল মনে হয়। কিন্তু স্যার অত্যন্ত সহজ, সাবলীল ও বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। তার এই দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে অনেক সহায়ক হবে।

শিক্ষার্থী ফাতেমা সরকার বলেন, আজ তিনি আমাদের সামনে কোনো সংসদ সদস্য বা রাজনৈতিক নেতা হিসেবে আসেননি। এসেছিলেন একজন শিক্ষক হিসেবে। তাঁর উপস্থাপনা ছিল অত্যন্ত প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক। ক্লাস থেকে আমরা পেশাগত জীবনের জন্য অনেক মূল্যবান দিকনির্দেশনা পেয়েছি।

আরেক শিক্ষার্থী নাসির আশরাফ বলেন, শুধু হিসাববিজ্ঞানের তাত্ত্বিক বিষয় নয়, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের দক্ষতা বৃদ্ধি, ব্যক্তিগত ব্র্যান্ড গড়ে তোলা এবং একজন সফল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার নানা বাস্তবমুখী পরামর্শ দিয়েছেন তিনি। এসব অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়ার বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী বলেন, ফজলে হুদা বাবুল সাহেবকে কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, একজন দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দেশের আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট খাতের একজন অভিজ্ঞ পেশাজীবী। শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি বাস্তব কর্মজগতের অভিজ্ঞতা ও পেশাগত দিকনির্দেশনা লাভ করতে পারে, সেই লক্ষ্যেই তাঁকে অতিথি শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এমপির হাতে পাঠ, মুগ্ধ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত