জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পোরশার হাটে কাঁচা তরকারির দাম ঊর্ধ্বমুখী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গত কয়েকদিন ধরে কাঁচা তরকারির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। প্রতিদিনের বাজারে বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

৪ আগস্ট রোজ মঙ্গলবার পোরশা সদর বাজার, শিশা হাট, গাংগুরিয়া হাটসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বেগুন, কাঁচামরিচ, টমেটো, পটল, করলা, ঢেঁড়স ও শসার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, প্রতিদিনের আয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। সবজির দাম বেড়ে যাওয়ায় আগের মতো প্রয়োজনীয় পরিমাণে বাজার করা সম্ভব হচ্ছে না। অনেকেই বাধ্য হয়ে কম পরিমাণে বা বিকল্প সবজি কিনছেন।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত গরম আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি হওয়ায় বন্যার কারণে ফসল ডুবে যাওয়া,উৎপাদন কমে যাওয়া এবং বিভিন্ন এলাকা থেকে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারেই সবজির দাম বেড়েছে। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

স্থানীয়দের দাবি, বাজার তদারকি জোরদার করা এবং কৃষকদের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হলে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পোরশার হাটে কাঁচা তরকারির দাম ঊর্ধ্বমুখী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গত কয়েকদিন ধরে কাঁচা তরকারির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। প্রতিদিনের বাজারে বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

৪ আগস্ট রোজ মঙ্গলবার পোরশা সদর বাজার, শিশা হাট, গাংগুরিয়া হাটসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বেগুন, কাঁচামরিচ, টমেটো, পটল, করলা, ঢেঁড়স ও শসার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, প্রতিদিনের আয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। সবজির দাম বেড়ে যাওয়ায় আগের মতো প্রয়োজনীয় পরিমাণে বাজার করা সম্ভব হচ্ছে না। অনেকেই বাধ্য হয়ে কম পরিমাণে বা বিকল্প সবজি কিনছেন।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত গরম আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি হওয়ায় বন্যার কারণে ফসল ডুবে যাওয়া,উৎপাদন কমে যাওয়া এবং বিভিন্ন এলাকা থেকে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারেই সবজির দাম বেড়েছে। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

স্থানীয়দের দাবি, বাজার তদারকি জোরদার করা এবং কৃষকদের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হলে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত