জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্রীড়া সংগঠন ”ডিকেএসপির” নতুন কমিটি গঠন

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি)-এর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না) সভাপতি এবং আব্দুল কাদের (কাজী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ধরঞ্জী ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। সোমবার (৩ আগস্ট) রাতে ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় পুরোনো পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি ও ৪ নম্বর ধরঞ্জী ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন। 

নতুন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মো.আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক মিন্টু হাসান ও মন্টু ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ মো. এসমান হোসেন, দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম (মিরাজ), প্রচার সম্পাদক হুমায়ন কবির নয়ন এবং ক্রীড়া সম্পাদক মো. তৌফিক হাসান নিরব। 

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ, নাজমুল ইসলাম, হারুনুর রশিদ, মনির হোসেন ও প্রদীপ মারান্ডী।

নবনির্বাচিত সভাপতি আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না) বলেন, “ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি) একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন। আমাকে সভাপতি নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

জেলার গন্ডি পেরিয়ে এ সংগঠনের সুনাম ছড়িয়ে রয়েছে। সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাও গড়ে তোলে।

 নতুন প্রজন্মকে মাদক, মোবাইল জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। আমাদের ইউনিয়নে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের খুঁজে বের করে প্রশিক্ষণ, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং তাদের জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরতে আমরা কাজ করব।

 সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে মাঠমুখী করে একটি সুস্থ, মাদকমুক্ত ও খেলাধুলাবান্ধব সমাজ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সভায় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, প্রবীণ খেলোয়াড় জায়বর আলী, শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম বাঘাসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ক্রীড়া সংগঠন ”ডিকেএসপির” নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত