জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

​দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় পৃথক অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (০৩ আগস্ট) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার ও দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পূর্ব আলোহালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার শ্রীপুর সাহপাড়া এলাকার মোঃ সোলেমান প্রামানিকের ছেলে সুমন রহমান প্রাং (৩৪) এবং পূর্ব আলোহালী এলাকার মৃত আক্কাস প্রামানিকের ছেলে আবু হাসান (২৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে সুমন রহমানের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অপরদিকে, পৃথক এক অভিযানে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পূর্ব আলোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আবু হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় পৃথক অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (০৩ আগস্ট) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার ও দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পূর্ব আলোহালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার শ্রীপুর সাহপাড়া এলাকার মোঃ সোলেমান প্রামানিকের ছেলে সুমন রহমান প্রাং (৩৪) এবং পূর্ব আলোহালী এলাকার মৃত আক্কাস প্রামানিকের ছেলে আবু হাসান (২৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে সুমন রহমানের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অপরদিকে, পৃথক এক অভিযানে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পূর্ব আলোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আবু হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত