জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিরলে বিজিবির অভিযানে মাদক কারবারি আটক,জব্দ ২ মোটরসাইকেল

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং ৪১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ২ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার সাঁওতালপাড়া এলাকায় অভিযান চালান। 

এ সময় সীমান্ত পিলার ৩২২/৩-এস থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মো. জাফর আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক জাফর আলীর বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর গ্রামে। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে ব্যাটালিয়নের ভান্ডারা বিওপি বিরল উপজেলার মানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এরপর ২ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে ডুংডুগী বিওপির সদস্যরা কটিয়ামোড় দক্ষিণ গোবিন্দপুর এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪১ বোতল দেশি মদ জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিরলে বিজিবির অভিযানে মাদক কারবারি আটক,জব্দ ২ মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত