জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরের ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

রাণীনগরের ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল
ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের বদলী আদেশ স্থগিত করে পুনর্বহাল রাখা হয়েছে। রবিবার বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারি কমিশনার প্রীতিলতা বর্মন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও রাকিবুল হাসানের বদলী আদেশ বাতিল করা হয়েছে মর্মে জানা গেছে। 

এমন সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলার বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের পক্ষ থেকে সরকারের জনপ্রশাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের ঝড় বয়ে যাচ্ছে। 

এর আগে গত ২৬জুলাই মো: রাকিবুল হাসানকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। এরপর থেকে ইউএনও রাকিবুল হাসানের বদলী আদেশ বাতিল করে ইউএনও হিসেবে পুরো সময়টি রাণীনগর উপজেলায় রাখার দাবী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায়। 

পরবর্তিতে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর জানানোর পর বদলি আদেশটি বাতিল করে মো: রাকিবুল হাসানকে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্বহাল রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিমত ব্যক্ত করতে গিয়ে উপজেলার সুধীজন অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান পথিক জানান উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের হৃদয় জয় করা খুব কঠিন একটি যুদ্ধ। আর সেই যুদ্ধ মানবিক গুনাবলি দিয়ে জয় করে প্রতিটি মানুষের কাছে নিজেকে একজন নিরাপদ বীর হিসেবে পরিচিত করে তুলেছেন তিনি হলেন ইউএনও রাকিবুল হাসান। 

তার অক্লান্ত পরিশ্রমের ফলে অবহেলিত রাণীনগর উপজেলার নতুন করে বিনির্মাণ হওয়া পর্যটনখাত এগিয়ে যাচ্ছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেগেছে উন্নয়ন ও স্বচ্ছতার ছোঁয়া, সরকারের প্রতিটি উন্নয়নমূলক বার্তা ও সেবা প্রকৃত মানুষের মাঝে পৌছে দিতে যিনি প্রতি মুহূর্ত উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন তিনি হলেন রাকিবুল হাসান। তার দপ্তরে আসা প্রতিটি মানুষের সমস্যাকে যে মানুষটি নিজের সমস্যা হিসেবে মেনে নিয়ে দ্রুত সমাধান করে দেন তিনি হলেন রাকিবুল হাসান। 

সমন্বয়ের মাধ্যমে তার হাতেই উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলার প্রতিটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকায় বদলে যাওয়ার ছোঁয়া লাগছে। আধুনিক উপজেলা ও পর্যটন খাতের আমূল পরিবর্তনের জন্য এবং গৃহিত উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডগুলো সমাপ্ত করার জন্য আর কিছু সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো: রাকিবুল হাসানের দায়িত্ব পালনের কোন বিকল্প নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সরকারের একজন ক্ষুদ্র চাকর হয়ে বগুড়ার সন্তান হিসেবে তিনি রাণীনগর উপজেলাকে সব সময় নিজের বাড়ি মনে করে নিজের দায়িত্ব সঠিক ভাবে অক্ষরে অক্ষরে পালন করার চেস্টা করে যাচ্ছেন।

 হাতে পাওয়া প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর মাধ্যমে উপজেলার প্রতিটি মানুষের কল্যাণে নিজেকে উজার করে দেওয়ার কাজ অব্যাহত রেখেছেন। স্থানীয় সাংসদ মহোদয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তর, সুধীসমাজ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বোপরি উপজেলাবাসীর সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজের ধারাবাহিকতা সঠিক ভাবে ধরে রাখার চেস্টা করে আসছেন তিনি। 

যতদিন সরকার বাহাদুর এই উপজেলায় তাকে একজন সামান্য সেবক হিসেবে দায়িত্ব দিয়ে রাখবেন ততদিন তিনি প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে মিশে যেতে চান। এছাড়া উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে সরকারের একজন বার্তাবাহক হয়ে সুচারু ভাবে আধুনিক উপজেলা হিসেবে রাণীনগরের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড চলমান রাখার অঙ্গিকার ব্যক্ত করেন এই কর্মকর্তা। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাণীনগরের ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত