জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দশমিনায় রাতের আঁধারে সরকারি বনের গাছ কাটতে গিয়ে আটক ৪

ছবি: প্রতিনিধি

দশমিনায় গভীর রাতে সংরক্ষিত সরকারি বনের গাছ কাটার সময় চার ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ ও পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১২টার (রোববার প্রথম প্রহর) দিকে উপজেলার তেঁতুলিয়া নদীবেষ্টিত চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আলগারচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কাটাখালী গ্রামের আমির মুন্সির ছেলে মো. হারুন মুন্সি, আলী আশরাফের ছেলে মহসিন মৃধা, শরীফ মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দশমিনা হাজিরহাট এলাকার মৃত আলম বিশ্বাসের ছেলে মনির বিশ্বাস।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে আলগারচর সংরক্ষিত বনে একটি চক্র গোপনে গাছ কাটছে- এমন তথ্য পেয়ে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে উপজেলা বন বিভাগের উদ্যোগে দশমিনা থানা পুলিশের সহযোগিতায় সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চারজনকে গাছ কাটার সময় হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে করাত, কুঠার, দা, মোটা দড়িসহ গাছ কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলে প্রায় দুই শতাধিক ছোট-বড় গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, যা বন উজাড়ের ভয়াবহতার চিত্র তুলে ধরে।

চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা রওশন হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দশমিনা উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি সংরক্ষিত বন রক্ষায় আমাদের অভিযান নিয়মিত চলবে। বন ধ্বংস বা গাছ পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, বন বিভাগের আবেদনের পর আমাদের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে চারজনকে আটক করা হয়েছে। বন সংরক্ষণ আইনে বিজ্ঞ আদালতে দায়ের করা মামলায় তাদের আজ বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন অসুস্থ থাকায় প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে তাকে পৃথক ব্যবস্থাপনায় কারাগারে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দশমিনায় রাতের আঁধারে সরকারি বনের গাছ কাটতে গিয়ে আটক ৪

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত