নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নজরপুর গ্রামে বজ্রপাতে মিলন হোসেন (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নজরপুর গ্রামের মেনাজ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মিলন হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তিনি মারা যান।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরও হৃদয়বিদারক বিষয় হলো, ২০২২ সালেও একই পরিবারের বড় ছেলে মিন্টু বজ্রপাতে মাঠে কাজ করার সময় প্রাণ হারিয়েছিলেন। মাত্র চার বছরের ব্যবধানে একইভাবে দুই ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। নিহত মিলনের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন