জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট

ছবি: প্রতিনিধি

ধামইরহাটে বাদি-বিবাদির জমিতে গিয়ে উভয় পক্ষকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল কোর্ট-২ এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোনাদিল হক। ৩০ জুলাই বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলার ছোট শিবপুর গ্রামের ছমির উদ্দিনের খলিয়ানে আদালত বসিয়ে কার্যক্রম পরিচালনা করেন তিনি।

কার্যক্রমে সহযোগিতা করেন নওগাঁ জজ  আদালতের অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব ও আদালতের কর্মকর্তাগন। আদালতের নির্দেশে জমি মাপা-মাপি কাজ করেন ধামইরহাট -জাহানপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইয়াছিন আলী, সার্ভেয়ার মমিনুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মেম্বার জাহাঙ্গীর আলম মুসা,আনোয়ার হোসেন, আজিজুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণি- পেশার সাধারন মানুষ।

মামলা সূত্রঃ  ছোট শিবপুর গ্রামের খালেদা বেগম, পিতা-আঃলতিফ বাদি হয়ে তাঁর বড় ভাই আকতার হোসেন সহ ৬ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(১)/৭/১০/১৬ ধারা এবং তৎসহ দঃবিঃ ১৭৬০এর ১৪৩/৩৭৯/৫০৬ ধারায় মামলা করেন। মামলা নং সিআর ৭৯ /২০২৬। 

জমিতে উপস্থিত হয়ে উভয়পক্ষকে জমি বুঝে দিয়ে বিজ্ঞ আদালত শুধু নজিরই সৃষ্টি করেননি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।এতে নজিবিহিন এমন ঘটনায় এলাকাবাসী অভিভূত হয়ে আদালতের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মোনাদিল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এমন সুষ্ঠ সমাধানে সর্ব সাধারণ সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ধামইরহাটে বাদি-বিবাদির জমিতে গিয়ে উভয় পক্ষকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল কোর্ট-২ এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোনাদিল হক। ৩০ জুলাই বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলার ছোট শিবপুর গ্রামের ছমির উদ্দিনের খলিয়ানে আদালত বসিয়ে কার্যক্রম পরিচালনা করেন তিনি।

কার্যক্রমে সহযোগিতা করেন নওগাঁ জজ  আদালতের অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব ও আদালতের কর্মকর্তাগন। আদালতের নির্দেশে জমি মাপা-মাপি কাজ করেন ধামইরহাট -জাহানপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইয়াছিন আলী, সার্ভেয়ার মমিনুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মেম্বার জাহাঙ্গীর আলম মুসা,আনোয়ার হোসেন, আজিজুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণি- পেশার সাধারন মানুষ।

মামলা সূত্রঃ  ছোট শিবপুর গ্রামের খালেদা বেগম, পিতা-আঃলতিফ বাদি হয়ে তাঁর বড় ভাই আকতার হোসেন সহ ৬ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(১)/৭/১০/১৬ ধারা এবং তৎসহ দঃবিঃ ১৭৬০এর ১৪৩/৩৭৯/৫০৬ ধারায় মামলা করেন। মামলা নং সিআর ৭৯ /২০২৬। 

জমিতে উপস্থিত হয়ে উভয়পক্ষকে জমি বুঝে দিয়ে বিজ্ঞ আদালত শুধু নজিরই সৃষ্টি করেননি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।এতে নজিবিহিন এমন ঘটনায় এলাকাবাসী অভিভূত হয়ে আদালতের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মোনাদিল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এমন সুষ্ঠ সমাধানে সর্ব সাধারণ সন্তোষ প্রকাশ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত