জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে সোহাগ হোসেন (২৫) ও গোলাম রব্বানী (৩৮) নামের দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদের ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্তরা সোহাগ হোসেন আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার বাবু মন্ডলের ছেলে ও গোলাম রব্বানী একই এলাকার আব্বাস আলীর ছেলে। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ্ আদেশ দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গত বুধবার আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক কারবারিকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। 

এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদের প্রত্যেককে ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানার আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘিতে সোহাগ হোসেন (২৫) ও গোলাম রব্বানী (৩৮) নামের দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদের ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্তরা সোহাগ হোসেন আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার বাবু মন্ডলের ছেলে ও গোলাম রব্বানী একই এলাকার আব্বাস আলীর ছেলে। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ্ আদেশ দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গত বুধবার আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক কারবারিকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। 

এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদের প্রত্যেককে ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানার আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত