দীর্ঘ শিক্ষা জীবনের সফল সমাপ্তিতে পোরশা উপজেলার প্রবীণ শিক্ষক আব্দুল লতিফ-কে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এ সময় আবেগঘন পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা ৩০ শে জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় কালাইবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক আব্দুল বারির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি'র পোরশা থানা শাখার সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম ও বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব শরিফুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষক আব্দুল লতিফের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একজন আলোকিত মানুষ গড়ার কারিগর। আব্দুল লতিফের কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বলেন, স্নেহ, আন্তরিকতা ও দায়িত্ববোধ দিয়ে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর বিদায়ে বিদ্যালয় পরিবার একজন অভিভাবকতুল্য শিক্ষককে হারালো।
বিদায়ী বক্তব্যে আব্দুল লতিফ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষকতা ছিল তাঁর জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়। তিনি বলেন দেশ তোমাকে কি দিল এটা বড় কথা নয় তুমি দেশকে কি দিলা এটাই বড় কথা। শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং সকলের কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন