জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেছেন, দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সড়ক অবকাঠামোর নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, কোর রোড নেটওয়ার্ক, সড়ক অ্যাসেট ও তথ্য যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে একটি আধুনিক, নির্ভরযোগ্য এবং হালনাগাদ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, অগ্রাধিকার নির্ধারণ এবং কার্যকর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের তথ্য সংগ্রহ ও যাচাইকরণে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা এলজিইডি’র আয়োজনে গ্রামীণ সড়ক মাস্টারপ্লান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি.স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ সড়কের কোররোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

উক্ত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। সদর উপজেলা প্রকৌশলী মোঃ রিশাদ জামান এর সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেটস্ এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌঃ ফাহিম শাহরিয়ার। 

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।

 উক্ত কর্মশালায় দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রশাসক, ইউনিয়ন পরিষদের সচিব, সদর উপজেলা এলজিইডি’র ঠিকাদারবৃন্দ এতে অংশ নেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেটস্ কনসালটিং সার্ভিসেস লিঃ এর জিআইএস এনালিস্ট ফাহিম আহমদ দিব্য। 

উল্লেখ্য  সদ্য যোগদানকৃত  দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন অনুষ্ঠানস্থলে পৌছালে সদর উপজেলা প্রকৌশলী মোঃ রিশাদ জামান প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নবাগত নির্বাহী প্রকৌশলী সদর উপজেলা এলজিইডি অফিস পরিদর্শন করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দিনাজপুরে তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত