জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময়

পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময়
ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ।

বুধবার(২৯ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায়  পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. খালিদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন।

মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সংসদ সদস্য আন্না মিনজ বলেন, এলাকার উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব।

পরে সংসদ সদস্য আন্না মিনজ পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরির সভাপতিত্বে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজানসহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় করা হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময়

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত