জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

‎পাঁচবিবিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারি অনুদান হিসেবে দেওয়া গবাদি পশু আত্মসাতের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট আজ বুধবার বিকেলে দানেজপুর অগ্রণী ব্যাংক সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি মোঃ জিয়াউল ফেরদৌস রাইট সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দীর্ঘদিন যাবত ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। 

আগামীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করবো।প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাকে সামাজিক রাজনৈতিক ও দলীয়ভাবে মান ক্ষুন্ন করার জন্যই আমার প্রতিপক্ষরা ঈশ্বানিত হয়ে "খাদেমুল বখতিয়ার" নামে ফেসবুক আইডি থেকে পাঁচবিবিতে অসহায়দের বরাদ্দকৃত সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ তুলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। 

এমন মিথ্যা সংবাদটি আমার দৃষ্টিতে আসে। মিথ্যা সংবাদে উল্লেখ করেন জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, বিধবা, সুবিধাবঞ্চিত ও স্বামী পরিত্যক্তা মহিলাদের জীবন মানোন্নয়নে বরাদ্দের গবাদি পশু জালিয়াতি করে অন্যের নাম ব্যবহার করে নিজে আত্মসাত করেন। 

অথচ আমি এমন কাজ কখনোই করিনি বা এবিষয়ে কিছুই জানি না। মিথ্যা তথ্যভিত্তিক সংবাদটির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । এ বিষয়ে সত্য তথ্য উৎঘাটনে থানায় একটি সাধারণ ডাইয়েরীও দায়ের করেছেন বলে জানান তিনি।

‎প্রকৃত ঘটনা জানতে সরেজমিনে দানেজপুর মহল্লায় উপকারভোগী সুবর্ণা ও নিলুফার বাড়িতে গেলে দেখা যায়, সরকারি অনুদানের বরাদ্দকৃত গরু তাদের বাড়িতেই রয়েছে। 

রাইট এর বিরুদ্ধে গরু আত্মসাৎ এর বিষয়ে জানতে চাইলে তারা বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমরা সমাজসেবা অফিস থেকে গরু পেয়েছি বাড়িতে এনে লালন পালন করছি। এই দেখেন আমাদের গরু। রাইট ভাই অনেক ভালো মানুষ। আমার থাকার ঘর নেই,ঘর পর্যন্ত নির্মাণ করে দিয়েছে। আসলে উনি নির্বাচন করবেন তাই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‎পাঁচবিবিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত