জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

উলিপুরে ইয়াবা সম্রাট নয়ন গ্রেফতার

উলিপুরে ইয়াবা সম্রাট নয়ন গ্রেফতার
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার  উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার  রাতে কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে নয়ন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর আগে একই দিন বিকেলে উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ আমবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন, উপজেলার বাসিন্দা মো. নয়ন মিয়া (৪০)।

বজলার রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

উলিপুরে ইয়াবা সম্রাট নয়ন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রাম জেলার  উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার  রাতে কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে নয়ন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর আগে একই দিন বিকেলে উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ আমবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন, উপজেলার বাসিন্দা মো. নয়ন মিয়া (৪০)।

বজলার রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত