জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহীর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীর কাটাখালীতে ফরিদা হত্যা মামলার প্রধান আসামি মো.বাবুল সরকার কে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে আটক করেছে র‌্যাব ৫ ও র‌্যাব ৬।

রোববার (২৬ জুলাই) দুপুর বেলায় রাজারহাট এলাকা থেকে পলাতক আসামি বাবুল সরকারকে গ্রেপ্তার করা হয়।

আটক আসামি মো. বাবুল সরকার (৪৫), তিনি রাজশাহীর কাটাখালী থানাধীন হরিয়ান পূর্বপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার দুপুর ১২টার দিকে র‌্যাব-৫-এর সিপিএসসি এবং র‌্যাব-৬-এর সিপিসি-৩, যশোরের একটি যৌথ দল যশোরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি বাবুল সরকারকে গ্রেপ্তার করে। 

নিহত ফরিদার পরিবারের সঙ্গে বাবুল সরকারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকায় ফরিদার বাড়িতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ফরিদাকে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের স্বজনরা কাটাখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় কাটাখালী থানার মামলা নম্বর-১৭ (তারিখ: ২৫ জুলাই ২০২৬), দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র‌্যাব।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাজশাহীর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

রাজশাহী নগরীর কাটাখালীতে ফরিদা হত্যা মামলার প্রধান আসামি মো.বাবুল সরকার কে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে আটক করেছে র‌্যাব ৫ ও র‌্যাব ৬।

রোববার (২৬ জুলাই) দুপুর বেলায় রাজারহাট এলাকা থেকে পলাতক আসামি বাবুল সরকারকে গ্রেপ্তার করা হয়।

আটক আসামি মো. বাবুল সরকার (৪৫), তিনি রাজশাহীর কাটাখালী থানাধীন হরিয়ান পূর্বপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার দুপুর ১২টার দিকে র‌্যাব-৫-এর সিপিএসসি এবং র‌্যাব-৬-এর সিপিসি-৩, যশোরের একটি যৌথ দল যশোরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি বাবুল সরকারকে গ্রেপ্তার করে। 

নিহত ফরিদার পরিবারের সঙ্গে বাবুল সরকারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকায় ফরিদার বাড়িতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ফরিদাকে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের স্বজনরা কাটাখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় কাটাখালী থানার মামলা নম্বর-১৭ (তারিখ: ২৫ জুলাই ২০২৬), দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র‌্যাব।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত