বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল মাদরাসার অভিযুক্ত অপসারিত ও পলাতক অধ্যক্ষ জি. এম. মোস্তাফিজুর রহমানের দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় মাদরাসার সামনের প্রধান সড়কে সচেতন এলাকাবাসী, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, তালোড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুল জলিল, তালোড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আনারুল হক বাবু, সহ-সভাপতি মোশারফ হোসেন মুন্সি সেলিম এবং তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোঃ মোশারফ হোসেন। সমাবেশে উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যান্য শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক লোক এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, অপসারিত অধ্যক্ষ জি. এম. মোস্তাফিজুর রহমান অযোগ্যতা, চরম দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে অভিযুক্ত ও এলাকা থেকে পলাতক। তিনি নিজের অপকর্ম ঢাকতে এবং ক্ষমতার অপব্যবহার করে নির্দোষ শিক্ষক ও সচেতন এলাকাবাসীকে হয়রানি করতেই এই ভিত্তিহীন মামলার আশ্রয় নিয়েছেন।
বক্তারা অবিলম্বে শিক্ষক ও এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে দুর্নীতিগ্রস্ত পলাতক অধ্যক্ষকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন