ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শহীদদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা এবং জাতীয় ঐক্যের আহ্বানে আশুলিয়ায় দোয়া ও স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল এলাকার বগাবাড়ী স্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন, ঢাকা জেলা আইন-আদালত বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি মো. হাসান মাহবুব মাস্টার এবং ঢাকা জেলা সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি মো. লুৎফর রহমান মোল্লা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা আমীর অধ্যক্ষ বশির আহম্মেদ।
বক্তারা তাদের বক্তব্যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে তারা শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে জাতীয় ঐক্য সুদৃঢ় করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ দেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশ শেষে গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন