জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গাইবান্ধায় নতুন আরআইয়ের যোগদান করলেন

গাইবান্ধায় নতুন আরআইয়ের যোগদান করলেন
ছবি: প্রতিনিধি

গাইবান্ধা জেলায় রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আমিরুল ইসলাম। সোমবার (২৭ জুলাই ২০২৬) গাইবান্ধা জেলায় আরআই হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

পুলিশ সুপার নবাগত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আমিরুল ইসলামকে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) প্রণব দাসসহ গাইবান্ধা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় নতুন আরআইয়ের যোগদান করলেন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধা জেলায় রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আমিরুল ইসলাম। সোমবার (২৭ জুলাই ২০২৬) গাইবান্ধা জেলায় আরআই হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

পুলিশ সুপার নবাগত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আমিরুল ইসলামকে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) প্রণব দাসসহ গাইবান্ধা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত