জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠনকে সামনে রেখে নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে মোহনপুরের ছালেহা হোসেন দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মণ্ডল এবং সঞ্চালনা করেন ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, “দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে সক্রিয় করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা সম্ভব।”

সভায় বক্তারা দল পুনর্গঠনের কার্যক্রম সফল করতে নেতাকর্মীদের আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠনকে সামনে রেখে নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে মোহনপুরের ছালেহা হোসেন দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মণ্ডল এবং সঞ্চালনা করেন ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, “দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে সক্রিয় করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা সম্ভব।”

সভায় বক্তারা দল পুনর্গঠনের কার্যক্রম সফল করতে নেতাকর্মীদের আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত