জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রাজশাহী সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান

ছবি: প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পৃথক দুই অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সাহেবনগর ও খরচাকা বিওপির সদস্যরা গোদাগাড়ী উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, রাত সাড়ে ১২টার দিকে সাহেবনগর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।

একই রাতে প্রায় ১২টা ৫০ মিনিটে খরচাকা বিওপির টহল দল গোপন তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে আসা এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দ করা চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য এবং নারী-শিশু পাচার প্রতিরোধে কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতাও চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পৃথক দুই অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সাহেবনগর ও খরচাকা বিওপির সদস্যরা গোদাগাড়ী উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, রাত সাড়ে ১২টার দিকে সাহেবনগর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।

একই রাতে প্রায় ১২টা ৫০ মিনিটে খরচাকা বিওপির টহল দল গোপন তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে আসা এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দ করা চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য এবং নারী-শিশু পাচার প্রতিরোধে কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতাও চলমান রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত