জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

ছবি: প্রতিনিধি

আনন্দময় এক পারিবারিক সফর মুহূর্তেই পরিণত হলো শোকের মাতমে। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন এক নবদম্পতি।

২৬ জুলাই (রবিবার) দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম এবং তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। মাত্র ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। সুমাইয়ার বাবার বাড়ি উপজেলার কার্তিকাহার গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রবিবার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকলে খালের পাড়ে দাঁড়িয়ে থাকা স্ত্রী সুমাইয়া স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ দেন। কিন্তু তিনিও পানির গভীরে তলিয়ে যান।

ঘটনা দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার অন্যান্য দিকও তদন্ত করে দেখা হচ্ছে।

নবদম্পতির এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর ও কার্তিকাহার গ্রামের পরিবেশ। আনন্দের সফর শেষ হলো দুই পরিবারের জন্য আজীবনের শোকে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত